আমার পাঠশালার পক্ষ থেকে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন ও পুষ্টির দিশা কর্মসূচী


আমার পাঠশালার পক্ষ থেকে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন ও পুষ্টির দিশা কর্মসূচী

২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার পক্ষ থেকে। বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুর এলাকায় পিছিয়ে পড়া পরিবারের শিশুদের নিয়ে সারা বছরই সমাজকল্যাণমূলক কাজ করে থাকি। আমার পাঠশালা এদিন তাদেরই উদ্যোগে পালিত হল কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীরা ও প্রবীণ শিক্ষার্থীরা বিশ্ব কবি রবীন্দ্রনাথ রচিত কবিতা আবৃত্তি করেন। পরিবেশন করা হয় রবীন্দ্র সংগীত। এই ভাবেই উপস্থিত সকলে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে এদিন এখানে পালিত হয় পুষ্টির দিশা কর্মসূচী পাঠশালার 50 জন সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া পরিবারের শিশুদের মধ্যে বিতরণ করা হয় কলা পেয়ারা আঙ্গুর ও লাড্ডু হাতে খাবার পেয়ে খুশি এখানে আগত শিশুরা হাতে পুষ্টিকর খাবার পেয়ে খুশি শিশুরা একইসঙ্গে এখানকার প্রবীণ শিক্ষার্থীদের হাতেও এই খাবার তুলে দেওয়া হয় না।ষআমার পাঠশালা সম্পাদক সন্দীপ পাঠক বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে এদিনের অনুষ্ঠানটি সফল হয়েছে। আমরা পিছিয়ে পড়া পরিবারের শিশুদের পাশে দাঁড়াতে পেরে নিজেরাও নিজেদের ধন্য মনে করছি। এখানে পুষ্টির দিশা কর্মসূচী পালিত হয়েছে।