বর্ধমান দক্ষিণে বিজেপির নতুন নির্বাচনী কার্যালয়ের সূচনা


বর্ধমান দক্ষিণে বিজেপির নতুন নির্বাচনী কার্যালয়ের সূচনা

২৪ মার্চ বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকায় বিজেপির নতুন নির্বাচনী কার্যালয়ের সূচনা হলো। এই কার্যালয়টি তৈরী করা হয়েছে কার্জন গেট সংলগ্ন উমা ভবনে। সূচনা পর্বে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র, বর্ধমান সংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, দলের রাজ্য কমিটির সদস্য অঞ্জন মুখার্জী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই সূচনা পর্বে এক সাংবাদিক সভায় বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, এবারে প্রচারে বেরিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন। বহু মানুষ নিজে থেকে তার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখা করছেন। বহু প্রবীণ মানুষের আশীর্বাদ তিনি পেয়েছেন। মৌমিতা বলেন, ভারতীয় জনতা পার্টি মানুষকে পরিষেবা দেওয়ায় বিশ্বাস করে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন উল্লেখযোগ্য প্রকল্প রয়েছে, যা রাজ্যে চালু করতে দেওয়া হয়নি। সাধারণ মানুষ এরজন্য খুবই হতাশ। তারা এ নিয়ে অভিযোগও জানিয়েছেন। মৌমিতা বলেন, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে রাজ্যের মানুষকে উন্নত মানের পরিষেবা দেবে। খুন, ধর্ষণ, নারীর উপর অত্যাচার, ভীতির পরিবেশ এই সবকিছু দূর করা হবে।