
বর্ধমানে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা টাউন হলে
৩ জুন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি তিনটি প্রকল্পের সূচনা করলেন। এই উপলক্ষ্যে বর্ধমান টাউন হলে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রকল্পের উপভোক্তারা। ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকবৃন্দ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত মহিলারা যারা অন্নপূর্ণা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। একই সঙ্গে এই অনুষ্ঠানে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের বিষয়টি নিয়েও কথা বলা হয়। অন্যদিকে স্বাস্থ্যসাথী কার্ডের জায়গায় আয়ুষ্মান ভারত কার্ড চালু করা হয়। এদিনের এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত মহিলারা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী দিনে আরও অন্যান্য প্রকল্প রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হবে।


