পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূলের ইউনিয়ন অফিসের দখল নিল বিজেপি
জেলার মেমারি শহরে নতুন বাসস্ট্যান্ডের ইউনিয়ন অফিস দখল করলো বিজেপি। ৪ মে ভোটের ফল ঘোষণার পরদিন
বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলের পতাকা তুলে ওই ইউনিয়ন অফিসের দখল নেয় ।
এই ঘটনার সময় উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে আসেন মেমারি বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী মানব গুহ এবং তার কর্মীরা । পাশাপাশি সেখানে পৌঁছোয় মেমারি থানার পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছেই জয়ী প্রার্থী বার্তা দেন শান্তিশৃঙ্লা বজায় রাখার। তিনি বলেন, মেমারিতে কোনো রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না। শান্তি প্রতিষ্ঠা হবে সর্বত্র এবং সিস্টেমের বদল হবে অবশ্যই। আইন মেনে চলতে হবে সকলকে।


