সেন্সাস প্রক্রিয়া ও তারাতলা বিপর্যয় কান্ড নিয়ে বার্তা স্মিতা পান্ডের

সেন্সাস প্রক্রিয়া ও তারাতলা বিপর্যয় কান্ড নিয়ে বার্তা স্মিতা পান্ডের

শিক্ষক-শিক্ষিকাদের সেন্সাস প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে হবে, নাহলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল কলকাতা পুরসভা। এদিন সেন্সাস নিয়ে কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমাদের সেন্সাসের কাজ ভালো ভাবে চলছে। কোনো সমস্যা নেই। কাজের অগ্রগতি চলছে, তেমন কোনো অসুবিধা নেই বলেই জানান স্মিতা পান্ডে। পাশাপশি, এদিন তারাতলা বিপর্যয় কাণ্ডে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে ডেকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তিনি জানান, তদন্তের স্বার্থেই তাকে ডেকে পাঠানো হয়েছে। এদিন শহরের বেহালা সহ বেশকিছু এলাকায় জল জমার সমস্যা নিয়ে তিনি জানান, কলকাতা পুরসভার পক্ষ থেকে সকাল থেকেই কাজ চলছে। খুব দ্রুত জল বেরিয়ে যাবে বলে আশা ব্যক্ত করলেন তিনি।