সাঁইবাড়ি হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন


সাঁইবাড়ি হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

১৯৭০ সালে ১৭ মার্চ বর্ধমানে সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। তাই প্রতি বছর ১৭ ই মার্চ দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এবছরও এই উপলক্ষ্যে বর্ধমানে সাঁইবাড়ি প্রাঙ্গণে শহীদ বেদীতে মাল্যদান করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক ও বাগবুল ইসলাম, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসে সভাপতি রাসবিহারী হালদার প্রমুখ। স্বপন দেবনাথ বলেন, সাঁইবাড়ি হত্যাকাণ্ড ১৯৭০ সালে সারা দেশকে চমকে দিয়েছিল। যে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সেইসময় ঘটেছিল তাকে বর্বরোচিত নির্মম ঘটনা বললেও কম বলা হয়। শহীদ হয়েছিলেন মলয় সাঁই, প্রণব সাঁই ও জিতেন রায়। আমরা তাদের প্রতি শ্রদ্ধার জানাই। উজ্জ্বল প্রামাণিক বলেন, সাঁইবাড়ি হত্যাকাণ্ড সিপিআইএমের বর্বর চরিত্রকে প্রকাশ করে দেয়। সাধারণ মানুষ সেই সময় বুঝেছিলেন সিপিআইএম কতটা ভয়ঙ্কর রাজনৈতিক দল। সেদিনের ঘটনা আজও আমাদের মনে আতঙ্ক ছড়ায়। আমরা সেদিনের ঘটনায় তিন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।