শিশু-কিশোরদের নিয়ে বসে আঁকো ও সংগীত প্রতিযোগিতা
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব মহা উৎসবকে কেন্দ্র করে আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ প্যামরা আশ্রমে এক ধর্মসভা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষ্যে ইতিমধ্যে প্যামরা আশ্রমে অনুষ্ঠিত হলো শিশু-কিশোরদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এবং ভক্তিগীতি ও রবীন্দ্র সংগীতের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন গিরীন্দ্রনাথ মিদ্দা। প্রতিযোগিতায় ৮০ জন শিশু কিশোর অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা পরিচালনা করেন পার্থসারথি মন্ডল। এখানে সফল প্রতিযোগীদের আগামী ২৮ ফেব্রুয়ারি প্যামরায় আয়োজিত অনুষ্ঠান মঞ্চে পুরস্কৃত করা হবে। উল্লেখ্য, আগামী ১ মার্চ এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রেরও উদ্বোধন হবে। এদিন দুপুর দেড়টা নাগাদ এই উদ্বোধন পর্বের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উৎসবের আহ্বায়ক গৌতম মজুমদার ও অনুপ কুমার মিশ্র।


