২১ শে বিশেষ উদ্যোগ কিশোর বাহিনীর | ফ্রেন্ডলি ফুটবল মিট ২০২৬


1
২১ শে বিশেষ উদ্যোগ কিশোর বাহিনীর

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বর্ধমান শহরে কিশোর বাহিনীর উদ্যোগে শিশুদের হাতেখড়ির আয়োজন করা হয়। শিশু ও কিশোরদের মধ্যে শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর বর্ণ লিখন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর হস্তলিখন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান বর্ধমান শহরে সকাল থেকে বিকেল পর্যন্ত নয় জায়গায় অনুষ্ঠিত হয়। বর্ধমান ফিজিক্যাল কালচার সেন্টারে সকাল সাড়ে সাতটায় হস্তলিখন, বর্ণলিখন এবং হাতেখড়ি অনুষ্ঠান পালিত হয়। এ প্রসঙ্গে আয়োজকদের অন্যতম গৌতম মজুমদার বলেন, প্রতি বছর এই উদ্যোগ এখানে নেওয়া হয়। এবারের অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্তের শিশু কিশোররা অংশ নেয়।

2
ফ্রেন্ডলি ফুটবল মিট ২০২৬

মেকিং নিউ ফ্রেন্ডস ডে কে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের গাংপুর ভিনসেন্ট অ্যারিনা টার্ফে অনুষ্ঠিত হল স্টার্ট আপ ফাউন্ডেশন আয়োজিত “ফ্রেন্ডলি ফুটবল মিট ২০২৬”। বন্ধুত্ব, সহমর্মিতা ও প্রাণীর প্রতি সদয় মনোভাবের বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন। যা একটি বিশেষ তাৎপর্য বহন করে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দ্যুতিমান ভট্টাচার্য (আইপিএস), সৌমেন সরকার (এভারেস্ট বিজয়ী), সুকুমার ঘোষ (প্রাক্তন খ্যাতনামা ফুটবলার), অরিজিৎ পাল (ফুটবলার ও স্পোর্টস ম্যানেজার), সৌরভ মল্লিক (ট্রাই-সার্ভিসেস কোচ), সন্দীপন সরকার (সোশ্যাল এন্টারপ্রাইজেস অ্যান্ড ইনস্টিটিউশনস বিল্ডার), পার্থ প্রতিম মিত্র (পরিবেশ কর্মী), সুমিত কুমার দে (সমাজকর্মী), রাজ ঘোষ (লেখক ও আইন শিক্ষার্থী), সৌম্যদীপ ঘোষ (এনসিসি ক্যাডেট), রামকৃষ্ণ দত্ত (শিক্ষক), সুরজ ঘোষ (এনএসএস স্টেট অ্যাওয়ার্ডি), কুশল ভকত (ছাত্র), অয়ন মন্ডল (অটোমোবাইল বিশেষজ্ঞ), শুভজিৎ ঘোষ (ক্রীড়াপ্রেমী) এবং চঞ্চল সেন (শিক্ষক)। নির্ধারিত সময়ে ফলাফল সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। খেলায় টিম গ্রিন গার্ডিয়ান্সের হয়ে একটি গোল করেন সৌরভ দাস। টিম কম্প্যাশন ওয়ারিয়র্সের হয়ে দুটি গোল করেন সৌমেন সরকার এবং একটি গোল করেন অরিজিৎ পাল। টাইব্রেকারে সুকুমার ঘোষ তিনটি গুরুত্বপূর্ণ শট সেভ করে সেরা গোলরক্ষক নির্বাচিত হন। শেষ পর্যন্ত টিম কম্প্যাশন ওয়ারিয়র্স বিজয়ী হয়। এই আয়োজনের মাধ্যমে ক্রীড়ার পাশাপাশি সহমর্মিতা ও উদ্ভিদভিত্তিক জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়। যা এক অভিনব উদ্যোগ বলা যায়।