শিক্ষকতা করা স্কুলেই সংবর্ধিত মন্ত্রী ক্ষুদিরাম টুডু,এক ছাত্রের নিজের হাতে আঁকা ছবি পেয়ে আবেগপ্রবণ হলেন রাজ্যের দুই মন্ত্রী

শিক্ষকতা করা স্কুলেই সংবর্ধিত মন্ত্রী ক্ষুদিরাম টুডু,এক ছাত্রের নিজের হাতে আঁকা ছবি পেয়ে আবেগপ্রবণ হলেন রাজ্যের দুই মন্ত্রী

মন্ত্রী হওয়ার পর ১১ জুলাই বর্ধমান শহরের বিসি রোডের বর্ধমান বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত হন আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। যে স্কুলে তিনি একসময় শিক্ষকতা করতেন, সেই স্কুলেই সংবর্ধনা পেয়ে আবেগপ্রবণ হন তিনি। অনুষ্ঠানে তাঁর স্ত্রী ও মেয়েকেও সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে স্কুলের এক ছাত্র নিজের হাতে আঁকা ক্ষুদিরাম টুডুর প্রতিকৃতি মন্ত্রীর হাতে তুলে দিলে তিনি আবেগপ্রবণ হয়ে ছাত্রটিকে সাধুবাদ জানান। একই ছাত্রের আঁকা শিল্প প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্রের প্রতিকৃতিও তাঁর হাতে তুলে দেওয়া হয়। তিনিও ছাত্রটির এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আইপিএস পুষ্পা, বর্ধমান থানার আইসি, জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা এবং বর্ধমান দক্ষিণের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ট্রাফিক ও সাইবার সচেতনতার পাঠ দেন পুলিশ সুপার আইপিএস পুষ্পা।