গুন্ডারাই আজ গুন্ডা দমনের বিল আনছে, কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ৎ ! ‘এক বছর রোজগার করবো না, তৃণমূল কর্মীদের মামলাই লড়বো ‘ বর্ধমানে এসে ঘোষণা তৃণমূল সাংসদের

গুন্ডারাই আজ গুন্ডা দমনের বিল আনছে, কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ৎ ! ‘এক বছর রোজগার করবো না, তৃণমূল কর্মীদের মামলাই লড়বো ‘ বর্ধমানে এসে ঘোষণা তৃণমূল সাংসদের

২১ জুলাইয়ের শহীদ দিবসের প্রস্তুতি উপলক্ষে শনিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রস্তুতি বৈঠকে যোগ দেন তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ ও বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে মন্তব্য করেন তিনি।

সংসদে গুন্ডা দমন বিল প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা একসময় নিজেরাই গুন্ডামি করেছে, তারাই আজ গুন্ডা দমনের বিল আনছে।”

তিনি ঘোষণা করেন, “আগামী এক বছর রোজগারের দিকে মন দেব না। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিই লড়ব।” তাঁর দাবি, রাজ্যজুড়ে প্রায় ১৪ হাজার তৃণমূল কর্মী-সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে।

২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে হাইকোর্টের সম্ভাব্য নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, “হাইকোর্ট যেখানে সভা করার নির্দেশ দেবে, আমরা সেখানেই সভা করব। আদালতের নির্দেশকে আমরা সর্বদা সম্মান করি।”