মাঠা বনাঞ্চলে মহাসমারোহে উদযাপিত অরণ্য সপ্তাহ
রাজ্যজুড়ে ১ কোটি ১০ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে মঙ্গলবার পুরুলিয়া বন বিভাগের মাঠা বনাঞ্চলে অনুষ্ঠিত হলো ‘অরণ্য সপ্তাহ ২০২৬’-এর মূল অনুষ্ঠান।
বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ট্যাবলোর উদ্বোধন, বৃক্ষরোপণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এবারের মূল স্লোগান ছিল “একটি গাছ মায়ের নামে”। উপস্থিত মায়েদের হাতে গাছের চারা ও উপহার তুলে দেওয়া হয় এবং শিশুদের পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বনপাল রাণা দত্ত, জেলাশাসক সুধীর কন্থাম, পুলিশ সুপার কুমার সানি রাজ, পদ্মশ্রী দুখু মাঝি, বিধায়ক রহিদাস মাহাতো, ডিএফও পূরবী মাহাতো-সহ অন্যান্যরা।
সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানান, আগামী সাত দিন ধরে সারা রাজ্যে বৃক্ষরোপণ কর্মসূচি চলবে এবং মোট ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে।


