আবাস যোজনায় মেলেনি পাকা বাড়ি, ঘর ভেঙে মর্মান্তিক মৃত্যু আড়াই বছরের শিশুর

আবাস যোজনায় মেলেনি পাকা বাড়ি, ঘর ভেঙে মর্মান্তিক মৃত্যু আড়াই বছরের শিশুর

বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের আমডহরা গ্রামে মঙ্গলবার সকালে ছিটে বেড়ার কাঁচা ঘর ভেঙে মৃত্যু হল আড়াই বছরের তামিম খানের।

ঘটনার সময় ঘরের ভিতরে শিশুসহ পরিবারের সদস্যরা ছিলেন। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে শিশুর মা-সহ মোট তিনজন আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তামিমকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের অভিযোগ, আবাস প্রকল্পে পাকা বাড়ি না পাওয়ায় পরিবারটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ কাঁচা ঘরেই বসবাস করছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।