হুড়ার সাহাজুড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার নিয়ে অসন্তোষ, অভিযোগপত্র জমা দেওয়ার উদ্যোগ

হুড়ার সাহাজুড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার নিয়ে অসন্তোষ, অভিযোগপত্র জমা দেওয়ার উদ্যোগ

হুড়া ব্লকের সাহাজুড়ি গ্রামের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত দু’দিন ধরে পুষ্টিকর খাবারের পরিবর্তে শুধুমাত্র ডাল দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, অন্যান্য খাদ্যসামগ্রী না পাওয়ায় তাঁরা লিখিত অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

অঙ্গনওয়াড়ি কর্মীর দাবি, ঊর্ধ্বতন দপ্তর থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এখনও কেন্দ্রে পৌঁছায়নি। বর্তমানে যে পরিমাণ খাদ্যসামগ্রী মজুত রয়েছে, তা দিয়েই পরিষেবা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সিডিপিও দপ্তর সূত্রে জানা গেছে, যেসব কেন্দ্রে চাল ও অন্যান্য খাদ্যসামগ্রীর ঘাটতি রয়েছে, সেখানে দ্রুত প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার সম্ভাবনা রয়েছে।