জামালপুরে সেরা পুজো কমিটি গুলিকে পুরস্কার প্রদান


জামালপুরে সেরা পুজো কমিটি গুলিকে পুরস্কার প্রদান

পূর্ব বর্ধমান জেলার জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে শারদ সম্মান ২০২৫ ঘোষণা করা হলো। বিডিও পার্থসারথী দে ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান ঘোষণা করেছিলেন পুরস্কার প্রাপক বিভিন্ন পুজো কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেবেন তাঁরা। সেইমতো ১৬ টি পুজো কমিটির হাতে একটি করে সুন্দর ট্রফি ও একটি বাঁধানো সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পুরস্কারগুলি তুলে দিতে বিভিন্ন পূজা মন্ডপে উপস্থিত হন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস, খাদ্য কর্মাধ্যক্ষ শ্রীমন্ত সাঁতরা, মিঠু পাল সহ অন্যান্যরা। মেহেমুদ খাঁন বলেন, মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন তারফলে গ্রাম বাংলার পুজো গুলোর চেহারাই পাল্টে গেছে। পুরস্কারের তালিকা দেখলেই বুঝতে পারা যাবে জামালপুরের বিখ্যাত কিছু পুজোর সঙ্গে অন্য অনেক পুজো কমিটি প্রথম থেকে তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে। তাঁরাও মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্লকের বিভিন্ন পুজো কমিটি গুলোকে এইভাবে পুরস্কৃত করে উৎসাহিত করছেন। তিনি জামালপুরের প্রতিটি পুজো কমিটিকে শুভেচ্ছা জানান। সন্ধ্যায় তাঁরা যোগদান করেছিলেন পাঁচড়া পঞ্চায়েতের উদ্যোগে শারদ সম্মান পুরস্কার প্রদান অনুষ্ঠানে। সেখানে গিয়ে ১৩ টি পুজো কমিটির মধ্য থেকে মণ্ডপ, প্রতিমা আলোকসজ্জার উপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকদের পুরস্কৃত করা হয়। তাঁরা পঞ্চায়েত প্রধান বিকাশ পাকড়ে সহ আয়োজক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।