বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে মহাত্মা গান্ধীর জন্মদিবস পালন
২ অক্টোবর বঙ্গীয় সাহিত্য পরিষদ – এর বর্ধমান শাখার উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবসটি মর্যাদা সহকারে পালন করা হয়। বিজয়া দশমী সঙ্গে সকাল থেকে বৃষ্টির মধ্যেও কবি, সাহিত্যিক, গানের শিল্পীদের সকলের উপস্থিতিতে সাহিত্য পরিষদ ভবন ভরে ওঠে। গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। গান্ধীজির প্রিয় গানও পরিবেশন করা হয়। গান্ধীজির জীবনী নিয়ে সুন্দর বক্তব্য রাখেন সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী। আলোচনায় অংশ নেন সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য, সাহিত্যিক প্রণব মুখার্জী, বরুণ মজুমদার, সঞ্জয় মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতাই মুখার্জী। সঞ্চালনায় ছিলেন সুজিত চক্রবর্তী। সংগীত পরিবেশন করেন স্বাতী ব্যানার্জী, রুবি আজিম, আনোয়ার আলী, ডলি হোসেন, মিতা মন্ডল। কবিতা পাঠে অংশ নেন দেবনাথ মুখার্জী, তাপস ভূষণ সেনগুপ্ত, রথীন মন্ডল, কাজল সাহা। বক্তব্য রাখেন সাংবাদিক বুলবুল কোনার, আমিনুর রহমান, দুরন্ত নাগ সহ মেহেবুব হাসান, ফজরুল হক প্রমুখ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী।


