জামালপুরে পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শনে জনপ্রতিনিধিরা
আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো জামালপুরে জাড়গ্রাম অঞ্চল ও আবুজহাটি ২ অঞ্চলের আঁটপাড়া সমবায় কোল্ড স্টোরেজ ও দস্তনপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এই ক্যাম্প পরিদর্শনে যান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস, দুই জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী ও অরিন্দম চন্দ, দুই প্রধান নূরজাহান বিবি ও রমজান শা, দুই অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ ও তরুণ কান্তি ঘোষ সহ অন্যান্যরা। পাড়ায় পাড়ায় দুটি বা তিনটি বুথ নিয়ে যে পাড়ায় সমাধান ক্যাম্প হচ্ছে তাতে প্রচুর মানুষ আসছেন। নিজের পাড়ার সমস্যার কথা তুলে ধরছেন কী কী উন্নয়ন প্রয়োজন সে সম্পর্কে সরকারী আধিকারিকদের কাছে তা লিপিবদ্ধ করাচ্ছেন। মেহেমুদ খান বলেন, সত্যি এ এক দারুণ ব্যাপার। সাধারণ মানুষ নিজের বুথের কী কী কাজ হতে আর বাকী আছে, কী কী কাজের প্রয়োজন তা তাঁরা নিজেরাই সরকারি আধিকারিকদের কাছে জানাচ্ছেন। শুধু তাই নয় তাদের দেওয়া এই তথ্যের ভিত্তিতেই আগামীতে সেই বুথের কাজ হবে। এই ধরনের পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউই করবেন না। এটাই হলো গণতন্ত্র।
অন্যদিকে,জামালপুর ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো পাঁচড়া অঞ্চলের পাঁচড়া প্রাইমারি স্কুল ও আঝাপুর অঞ্চলের ভেলিরি প্রাইমারি স্কুলে। ক্যাম্প পরিদর্শনে সেখানেও উপস্থিত হয়েছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস,দুই প্রধান বিকাশ পাকড়ে ও কাশীনাথ হেমব্রম, দুই অঞ্চল সভাপতি জয়দেব দাস ও ডা প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা। পাড়ায় সমাধান ক্যাম্পে আসা মানুষদের সঙ্গে জনপ্রতিনিধিরা কথা বলে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেন। গ্রামের মানুষের কাছে এ এক বিরাট প্রাপ্তি যে তারা নিজেরাই নিজেদের পাড়ার উন্নয়নের কথা সরকারি আধিকারিকদের কাছে জানাচ্ছেন। তাদের দেওয়া তথ্য অনুসারেই তাদের নিজের নিজের পাড়ার কাজ হবে। কারণ প্রতিটা বুথ পিছু রাজ্য সরকার ১০ লক্ষ টাকা করে দিচ্ছেন উন্নয়নের জন্য। এই অর্থ উন্নয়নের কাজে ব্যয় করা হবে, প্রতিটি বুথ এলাকায়। (পজ্)


