রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন পুলিশকর্মীরা
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস, ডিএসপি(হেড কোয়ার্টার) দেবাশিস চক্রবর্তী, ক্যাম্পের ইনচার্জ কল্লোল কবিরাজ, হাসপাতালের সুপার ডাঃ তাপস ঘোষ, ব্লাড ব্যাঙ্কের প্রধান ডাঃ পার্থসারথি মণ্ডল। কল্লোলবাবু বলেন, এই সময় হাসপাতালে রক্ত কম থাকে। তাই এখানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ৫০জন পুলিশকর্মী রক্ত দান করেছেন। হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, একদিকে পুজো, আর দীপাবলি। সেইজন্য এই সময়ে সাধারণত কোনও শিবির হয় না। তাই রক্তের টান থাকে। এই পরিস্থিতিতে এদিন পুলিশ ক্যাম্পের উদ্যোগে এই শিবির করা হয়।


