মেমারিতে বিজেপি প্রার্থীর প্রচারে এলেন মিঠুন


মেমারিতে বিজেপি প্রার্থীর প্রচারে এলেন মিঠুন

এই জেলার মেমারি বিধানসভার বিজেপি প্রার্থী মানব গুহর সমর্থনে মেমারি বামুনপাড়া মোড়ে সভা করলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি এখানে রবিবারের নির্বাচনী প্রচারে এসে বলেন,
আমার মামার বাড়ি এই এলাকায়। আমাকে যদি আপনারা ভালোবাসেন, আমার ভাই মানব গুহকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। এইভাবে এলাকার সাধারণ মানুষদের আহ্বান জানান মিঠুন। একইসঙ্গে
সকল সনাতনী ধর্মাবলম্বী মানুষদের একজোট হয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেমারির বিজেপি প্রার্থী মানব গুহ, জেলা ও ব্লক স্তরের সকল নেতৃত্ব ও কর্মীবৃন্দ বলে জানা যায়।