এসআইআর-য়ে নাম বাদের কৌশল নিয়ে কটাক্ষ কৌস্তুভের
নির্বাচনের আগে সারা রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। আর এই প্রক্রিয়ার মাধ্যমে খুব কৌশল করে গরীব হিন্দু ও মুসলিমদের নাম বাদ দেওয়া হয়েছে। কারণ তারা বামফ্রন্টের সমর্থক বলে উল্লেখ করলেন সিপিআইএমের রাজ্য নেতা কৌস্তভ চ্যাটার্জী। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সুদীপ্ত গুপ্তর সমর্থনে বক্তব্য রাখতে এসেছিলেন কৌস্তুভ। তিনি বলেন, আমরা এসআইআর-এর বিরোধিতা করেছিলাম একটাই কারণে, আমরা চেয়েছিলাম যেন মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়। স্থানান্তরিত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়। তৃণমূল কংগ্রেস যেন ছাপ্পা ভোট দিতে না পারে। আর তৃণমূল কংগ্রেস চেয়েছিল “প্রতিটি বুথে, ভোট দেবে ভূতে”। এই ভূতেদের নামে ভোট দেওয়ার যে কৌশল সেইটা যাতে বন্ধ না হয়, তারজন্যই তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করেছিল। আর বিজেপি বিরোধিতা করছে ভোটার তালিকা থেকে যাতে গরীব হিন্দু ও গরীব মুসলিমদের নাম বাদ যায়। তাহলে সিপিআইএমের সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যাবে। সবটাই একটা কৌশল বলে দাবি করেন কৌস্তুভ। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ও বিজেপি একই ডিজাইনে এসআইআর নিয়ে চিৎকার করছে।


