প্রথম দফার শান্তিপূর্ণ ভোট সম্পর্কে বার্তা দিলেন অভিজিৎ


প্রথম দফার শান্তিপূর্ণ ভোট সম্পর্কে বার্তা দিলেন অভিজিৎ

২৩ এপ্রিল রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এদিনের ভোট ছিল শান্তিপূর্ণ। এবারে প্রথম দফার নির্বাচনে বেশিরভাগ বিধানসভা কেন্দ্রতে বিপুল হারে ভোট পড়েছে। এদিন মোট প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে ভোট কেন্দ্রগুলিতে। এ প্রসঙ্গে বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সভায় বর্ধমান সংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা বলেন, এবার এসআইআর জনিত কারণে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার ও ভুয়ো ভোটারদের নাম বাদ গেছে। ফলে প্রকৃত যারা ভোটার তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। আর ভোটের শতাংশ বেশি হওয়ার কারণ হলো এই রাজ্যের মানুষ এবার দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারকে সরাতে চেয়েছেন। তাই প্রতিটি বিধানসভা কেন্দ্রে এবার ভোটের হার এতটা বেড়েছে।