মন্তেশ্বরের জনসভায় ভাষণ দিতে গিয়ে নাম না করে মমতা দলের বিদ্রোহীদের হুঁশিয়ারি দিলেন


মন্তেশ্বরের জনসভায় ভাষণ দিতে গিয়ে নাম না করে মমতা দলের বিদ্রোহীদের হুঁশিয়ারি দিলেন

পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থনে রবিবার স্থানীয় কুসুমগ্রাম ফুটবল ময়দানে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি নাম না করে বলেন, এখানে কেউ আমার কাছে টিকিট চেয়েছিল। পায়নি বলে বিজেপিকে সমর্থন করবে,গুন্ডামি মস্তানি করবে সেটা হবে না। আমি পরিষ্কার করে বলে দিতে চাই ,দলে থাকতে হলে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নামো। নাম না করে মন্তেশ্বরের ব্লক সভাপতি আহম্মেদ সেখকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, বিজেপিকে টাকা দেওয়া বন্ধ কর। যারা বিজেপির সঙ্গে সম্পর্ক রাখবে তাদেরকে আমি দলে রাখবো না, দল থেকে তাড়িয়ে দেব। ১০ জন একটা দলে টিকিট চাইতেই পারে। কিন্তু পাবে একজন। যে ফাইনাল টিকিট পাবে সে আমার দলের প্রার্থী। মন্তেশ্বরের সকল মানুষের কাছে আবেদন করছি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জোড়াফুল চিহ্ন ভোট দিয়ে জয়যুক্ত করুন। সাম্প্রদায়িক বিজেপি ও সিপিআইএমকে পরাজিত করুন।