ইছলাবাদ পদ্মশ্রী সংঘের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন
ইছলাবাদ পদ্মশ্রী সংঘের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শিবির। ক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ জানান, মানব কল্যাণের উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিন রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবং নির্ধারিত ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়। সংগৃহীত রক্ত বর্ধমান শহরের একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় ব্লাড ব্যাঙ্কে পাঠানো হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সন্দীপ নন্দী, ভারত সেবাশ্রম সঙ্ঘের শ্রী ঋষিকানন্দ মহারাজ, প্রবীণ আইনজীবী সদন তা, আইনজীবী চন্দ্রনাথ তা ও ক্লাব সম্পাদক বাবলু বোস-সহ অন্যান্যরা।
রক্তদাতাদের উৎসাহিত করতে প্রত্যেকের হাতে একটি করে বৃক্ষচারা তুলে দেওয়া হয়।


