নাম নথিভুক্ত না থাকায় অনেক চাষীকেই আলু বীজ কিনতে হচ্ছে 3200 টাকা দরে
পূর্ব বর্ধমান জেলায় ধানের পাশাপাশি আলু চাষ হয়ে থাকে। প্রতি বছর আমন ধান উঠে গেলে সেই জমিতেই আলু চাষ করেন চাষিরা। আর এই চাষের জন্য আলু বীজ প্রয়োজন হয়। যা কেনার জন্য আগে থেকেই বিভিন্ন বীজ সরবরাহের দোকানে তারা নাম নথিভুক্ত করে রাখেন। জানা গেছে এ বছর সেপ্টেম্বর মাস থেকেই এই নথিভুক্তিকরণের কাজ…


