মেমারিতে পঞ্চায়েত প্রধানের স্বামী গ্রেপ্তার, তার বিরুদ্ধে মারধর ও তোলাবাজির অভিযোগ

মেমারিতে পঞ্চায়েত প্রধানের স্বামী গ্রেপ্তার, তার বিরুদ্ধে মারধর ও তোলাবাজির অভিযোগ

জেলার মেমারি-১ ব্লকের বিজুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান তিথী রক্ষিতের স্বামী কৌশিক রক্ষিতকে পুলিশ গ্ৰেপ্তার করেছে। ধৃতকে সোমবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়।রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মারধর, হুমকি, তোলাবাজি এবং ভয় দেখানোর অভিযোগে একটি নির্দিষ্ট মামলা দায়ের হয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৌশিক রক্ষিত। আদালতে যাওয়ার পথে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কে বা কারা এই অভিযোগ করেছে এবং কেন করেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও দাবি করেন। পাশাপাশি, পুলিশ কেন তাকে গ্রেপ্তার করেছে, সে বিষয়েও তিনি অবগত নন বলে জানান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।