বিজেপী প্রার্থীকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান, স্লোগান শুনেই বিজেপি প্রার্থীর তাড়া, এলাকা ছাড়া করলেন তৃণমূল কর্মীদের


বিজেপী প্রার্থীকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান, স্লোগান শুনেই বিজেপি প্রার্থীর তাড়া, এলাকা ছাড়া করলেন তৃণমূল কর্মীদের

বর্ধমান শহরের ছোটনীলপুরে ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রকে দেখে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। স্লোগান শুনেই মৌমিতা দৌড়ে তাড়া করেন তৃণমূল কর্মীদের। এলাকা থেকে বের করে দেন তাদের। মৌমিতা অভিযোগ করেন, এখানে বুথের ৫০ মিটারের মধ্যে তৃণমূলের কর্মীরা উপস্থিত হয়েছিলেন। তাকে দেখতে পেয়ে তারা জয় বাংলা স্লোগান দেন। তিনি বলেন, এখানে মমতা ব্যানার্জীর মুখ দিয়ে সরকারি কাজের বিজ্ঞাপন দেওয়া রয়েছে। এটা ঢাকা দেওয়া হয়নি। প্রশাসনের উচিত ছিল এদিকে নজর দেওয়া। তিনি আরও অভিযোগ করেন, শহরে কয়েকটি জায়গায় গন্ডগোল পাকানোর চেষ্টা করেছিল তৃণমূল। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সেটা সম্ভব হয়নি। মানুষ ভোট দিতে পেরেছেন। ভোট প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হয়েছে।