1
২১ নম্বর ওয়ার্ডে মহিলাদের হাতে চুড়িদার তুলে দিলেন কাউন্সিলর
বর্ধমান শহরের ২১ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় ১০০ জন মহিলার হাতে চুড়িদার তুলে দেওয়া হয়। তিনি জানান, দুর্গাপুজো ও ঈদের সময় শাড়ি বিতরণ করা হলেও, অনেক মহিলা চুড়িদার পরেন। তাদের অনুরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, “মহিলাদের চাহিদার প্রতি সম্মান জানিয়ে চুড়িদার বিতরণ করেছি। তারা খুশি, আমিও আনন্দিত।”
2
কথায় ও গানে প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি
প্রয়াত হলেন বাংলা সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র প্রতুল মুখোপাধ্যায়। নিজের কথায় ও সুরে বহু জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন, যার মধ্যে “আমি বাংলায় গান গাই” সারা বিশ্বে বাঙালীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। তার আকস্মিক প্রয়াণে শোকাহত সমাজের সর্বস্তরের মানুষ।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর – পূর্বস্থলী সংস্কৃতি ও ইতিহাস পরিমণ্ডলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং স্থানীয় এক শিল্পী তারসেই বিখ্যাত গান ‘আমি বাংলায় গান গাই” পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তারা প্রতুল মুখোপাধ্যায়ের জীবন ও সংগীতের উপর আলোকপাত করেন।


