ম্যারেজ অফিসার্স অর্গানাইজেশনের সাংগঠনিক সাধারণ সভা I শান্তিনিকেতনে অনুষ্ঠিত হবে ১৬ তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

1
ম্যারেজ অফিসার্স অর্গানাইজেশনের সাংগঠনিক সাধারণ সভা

অল বেঙ্গল ম্যারেজ অফিসার্স অর্গানাইজেশনের সাংগঠনিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো বর্ধমান ভবনে। মূলত পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য জেলা থেকেও প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে। এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া, বিভিন্ন জেলায় সংগঠনের কার্যক্রমের আরও বিস্তার ঘটানো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এদিনের সভায় প্রতিনিধিদের উপস্থিতির হার কম হওয়ায় নেতৃত্বরা ক্ষোভ প্রকাশ করেন। নেতৃত্বের বক্তব্যে হাওড়া জেলায় সংগঠনের দুর্বলতার কথাও উঠে আসে। সামগ্রিকভাবে প্রতিটি জেলায় সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার উপর এদিনের সভায় আলোচনা করা হয়।

2
শান্তিনিকেতনে অনুষ্ঠিত হবে ১৬ তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

আগামী ২ মার্চ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত হতে চলেছে ১৬ তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন। এই সম্মেলনে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কার সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় একশো জন বিশিষ্ট বিজ্ঞানী অংশগ্রহণ করবেন। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কর্নেল ডঃ রনজিৎ সেন প্রতিষ্ঠিত বিশ্ববিখ্যাত বিজ্ঞান সংগঠন, ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেস এই সম্মেলনের আয়োজন করেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেস হল একটি সরকার স্বীকৃত সামাজিক সেবামূলক বিজ্ঞান সংগঠন। যা বিগত চল্লিশ বছর ধরে বিজ্ঞান চর্চা, সমাজসেবা, সততা এবং বিশ্বাসযোগ্যতার মাধ্যমে একটি শক্তিশালী ভিত গড়ে তুলেছে। এই সংগঠন বিজ্ঞানকে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে। যাতে বিজ্ঞান মানুষের দৈনন্দিন জীবনে কার্যকর ভূমিকা রাখতে পারে, সেটা দেখাও এই সংগঠনের লক্ষ্য।
সংগঠনের অন্যতম মূল লক্ষ্য হল, বিজ্ঞানের মাধ্যমে সামাজিক পরিবর্তনের পথ সুগম করা, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করা এবং বিজ্ঞানের ব্যবহারিক ও মানবিক দিকগুলি তুলে ধরা।
ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর কর্নেল ডঃ রনজিৎ সেন বলেন, “আমাদের লক্ষ্য হল বিজ্ঞানের শক্তিকে ব্যবহার করে সমাজের কল্যাণ সাধন করা। এই আন্তর্জাতিক সম্মেলন শুধু জ্ঞান বিনিময়ের ক্ষেত্র নয়, বরং এটি একটি বৈশ্বিক সংযোগের সুযোগ এনে দেবে।”