শ্রাচীতে বিডিএ-র এলাকা পরিদর্শন চেয়ারম্যানের


শ্রাচীতে বিডিএ-র এলাকা পরিদর্শন চেয়ারম্যানের

বর্ধমান উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বর্ধমানের শ্রাচীতে তাদের নিজস্ব এলাকা পরিদর্শন করলেন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিডিএ-র ভাইস চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত। ছিলেন প্রশাসনিক কর্তাব্যক্তিরাও। উজ্জ্বল প্রামাণিক বলেন, ইতিপূর্বে আমরা কামনাড়ায় গড়ে ওঠা উপনগরী এলাকা পরিদর্শন করেছি। সেখানে আগামী দিনে কি উন্নয়ন করা হবে সে বিষয়ে বর্ধমান উন্নয়ন পরিষদের বোর্ডে তা আলোচিত হবে। এবার আমরা শ্রাচী পরিদর্শন করলাম। এখানে একটি বিল্ডিং-এর তিনতলা ও চারতলা দুটি এলাকা মিলিয়ে ২০ হাজার স্কোয়ার ফুট এলাকা ব্যবহার করা যাবে। বর্ধমান উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আগামী দিনে এখানে আর কি গড়ে তোলা সম্ভব তা নিয়ে আলোচনা হবে। এখানে ব্যক্তিগত মালিকানাধীনে চিকিৎসা পরিষেবা কেন্দ্র রয়েছে, ক্যান্সার চিকিৎসা ও গবেষণা কেন্দ্রও আছে। এছাড়াও আর কি কি গুরুত্বপূর্ণ বিষয় এখানে গড়ে তোলা যায় তা নিয়ে আলোচনা করা হবে। আগামী দিনে পরিকল্পনামাফিক কাজ করা হবে।