জামালপুরে স্মরণসভা
পূর্ব বর্ধমানের জামালপুরে বেশ কয়েকদিন আগে মারা যান দলের বর্ষীয়ান নেতা দিলীপ গুহ। আর অল্প কয়েকদিনের আগে মারা যান জামালপুর ১ পঞ্চায়েতের সদস্যা মিঠু রক্ষিত। তাদের স্মরণে জামালপুর ১ পঞ্চায়েতের জামালপুর বাজার বুথের কালীতলায় একটি স্মরণ সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা ,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জামালপুর ১ অঞ্চল সভাপতি আলিম শেখ, জামালপুর ১ পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপ ওপ্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব, ওই বুথের বুথ সভাপতি শোভন বসু, দিলীপ বাবুর পুত্র বিশ্বরূপ গুহ, ওনার স্ত্রী, মিঠু রক্ষিতের সন্তান সহ অন্যান্যরা। দুজনের ছবিতে মাল্যদান করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্বরা। তাঁদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। মেহেমুদ খান দিলীপ বাবুর কথা স্মরণ করতে গিয়ে একের পর এক পুরানো স্মৃতি রোমন্থন করেন।


