জামালপুরে বিএলএ দের ট্রেনিং তৃণমূল নেতৃত্বের


জামালপুরে বিএলএ দের ট্রেনিং তৃণমূল নেতৃত্বের

আজ ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে এসআইআর-এর কাজ শুরু করবেন দায়িত্বপ্রাপ্ত বিএলও-রা। আর দলীয় নির্দেশে সেই বিএলও দের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে থাকার জন্য থাকবেন বিএলএ ২ । সমস্ত বাড়ি বাড়ি তারা যাবেন। কোথাও কেউ যদি ফর্ম ফিলাপ করতে না পারেন বা কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গেই তারা সাহায্য করবেন। যাতে একটি বৈধ ভোটারের নাম বাদ না যায়। সেই তাদেরই দলীয় ভাবে ট্রেনিং দিল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। জামালপুর বাসস্ট্যান্ডে কমিউনিটি হলে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, সহ সভাপতি ভূতনাথ মালিক,যুব সভাপতি উত্তম হাজারি,শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল , পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা সহ সমস্ত উইংসের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান উপ প্রধানরা। ট্রেনিং নিতে উপস্থিত ছিলেন ব্লকের ২৫৮ টি বুথের জন্য নির্দিষ্ট দায়িত্ব প্রাপ্ত বিএলএ ২ রা। বিএলএ ২ দের তাদের কী কাজ, কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে তা বুঝিয়ে দেওয়া হয়। তাদের বলা হয়, বিএলও দের ছায়াসঙ্গী হয়ে থাকার যে নির্দেশ দলের রাজ্য নেতৃত্ব তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে একটিও বৈধ ভোটার যেন বাদ না যান। তাতে তিনি যে দলেরই সমর্থক হোন না কেন প্রত্যেক বৈধ ভোটারের নাম থাকতেই হবে।