মাধ্যমিক ২০২৬: পূর্ব বর্ধমান জেলার মেমারির গর্ব সৃজন দাস

মাধ্যমিক ২০২৬: পূর্ব বর্ধমান জেলার মেমারির গর্ব সৃজন দাস

মাধ্যমিক পরীক্ষায় ৬৮৮ নম্বর পেয়ে মেধা তালিকায় দশম স্থান অর্জন করেছেন সৃজন। প্রিয়গোপাল চৌধুরী হাইস্কুলের ছাত্র সৃজন দাস। তার সাফল্যের নেপথ্যে রয়েছে পরিবার ও শিক্ষকদের অবদান। সৃজনের এই সাফল্যের পেছনে রয়েছে একটি সুশৃঙ্খল পরিবেশ এবং পরিবারের সমর্থন। তার বাবা একজন স্কুল শিক্ষক এবং মা গৃহিণী। তার দাদা বর্তমানে ডাক্তারি পড়ছেন, যা সৃজনের জন্য সবসময় বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
লেখাপড়ার ক্ষেত্রে সৃজন জানিয়েছেন যে: বাড়িতে ৪ জন অভিজ্ঞ গৃহশিক্ষক তাকে নিয়মিত গাইড করতেন। স্কুলের শিক্ষকরা তাকে পড়াশোনার প্রতিটি বিষয়ে অকুণ্ঠ সাহায্য করেছেন। বিশেষত গণিত তার সবথেকে প্রিয় বিষয়, যা তাকে এই বিশাল স্কোর অর্জনে সহায়তা করেছে। পড়াশোনার বাইরে সৃজনের জগৎ শুধুমাত্র পাঠ্যবই নয়, সৃজনের জীবন কাটে আনন্দ আর শখের মাধ্যমেও। তার প্রিয় শখগুলোর মধ্যে রয়েছে ক্রিকেট খেলা, মাঠের লড়াই তাকে মানসিক সতেজতা দেয়।
তার অন্যতম শখ হলো গান শোনা: অবসরে গান শুনে মন শান্ত রাখতে ভালোবাসে সে।পাঠ্যবইয়ের বাইরে অন্য বই পড়ার নেশা তার জ্ঞানপিপাসাকে বাড়িয়ে তুলেছে। সৃজন দাসের এই সাফল্যের জন্য তার স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরিবার সবাই খুব খুশি। সৃজন চায় তার এই সাফল্যের ধারাকে ধরে রাখতে।