দুর্ঘটনায় মৃত্যু বাইকচালকের
সিমেন্ট বোঝাই মোটর ভ্যানের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবারের এই ঘটনায় মৃত্যু হয়েছে মোটরবাইক চালকের। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের পুটসুড়ি বাজার সন্নিকটে।
পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে আজহারনগর গ্রামের সাইফুদ্দিন শেখ মোটরবাইক নিয়ে পুটশুড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। উল্টো দিক থেকে একটি সিমেন্ট বোঝাই মোটর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারলে মটোরবাইক আরোহী সাহেব সেখ জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এই দুর্ঘটনার কার্যকারণ সম্পর্কে জানার চেষ্টা করছে।


