২২ নম্বর ওয়ার্ডে গৃহস্থের বাড়িতে দুষ্কৃতি হামলার অভিযোগ


২২ নম্বর ওয়ার্ডে গৃহস্থের বাড়িতে দুষ্কৃতি হামলার অভিযোগ

বুধবার রাতের অন্ধকারে বর্ধমানে এক গৃহস্থের বাড়ি ঢুকে তান্ডব চালায় দুষ্কৃতীরা। ঘটনায় সিসিটিভি ভাঙচুর ও সপরিবারে তাদের মারধরের অভিযোগ ওঠে। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে অতর্কিতে হামলা চালানো হয়। সিসিটিভি ক্যামেরা ভাঙচুর থেকে শুরু করে বাড়ির মহিলাদের মারধরের মতো
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বর্ধমান সদর থানা এলাকায় ২২ নম্বর ওয়ার্ডে আঞ্জিরবাগান এলাকায় । আক্রান্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী আকাশ বরণ মাজির বক্তব্য অনুযায়ী, স্থানীয় ৭ থেকে ৮ জন যুবক হঠাৎই তাদের বাড়িতে চড়াও হয় লুটপাট এবং খুনের উদ্দেশ্যে। প্রথমেই তারা বাড়ির বাইরের সিসিটিভি ক্যামেরাগুলি ভেঙে দেয়। যাতে প্রমাণের কোনো চিহ্ন না থাকে সেটাই তাদের উদ্দেশ্য ছিল। ছেলের ওপর হামলা হতে দেখে মা মিতা মাজি এবং দিদি প্রণতি মাজি বাঁচাতে এলে, দুষ্কৃতীরা তাদের ওপরও চড়াও হয়। অভিযোগ, মহিলাদের বেধড়ক মারধর করা হয়।
ঘটনার পর আহত অবস্থায় আকাশকে বর্ধমান হাসপাতালে চিকিৎসা করানো হয়।
আক্রান্ত পরিবার মোট ৭ জনের বিরুদ্ধে নামসহ থানায় এফআইআর দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।