1
মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন তৃণমূল ছাত্র পরিষদের
শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। আর শুরুর দিনেই মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো জামালপুর ব্লক ছাত্র পরিষদ। জামালপুরের সেলিমাবাদ হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে আগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান তারা। এই দিন ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল সহ অন্যান্যরা। তারা ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছা জানিয়ে একটি করে গোলাপ ফুল ও পেন তুলে দেন। বিধায়ক বলেন, জীবনের প্রথম পরীক্ষা যাতে ঠিক ভাবে দেয় সেই শুভেচ্ছাই জানালাম ছাত্র-ছাত্রীদের। মেহেমুদ খান বলেন, আজ সারা রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। তারা এখানে এসেছেন ছাত্রছাত্রীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষার শুরুতে শুভেচ্ছা জানাতে। পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে হাতে পেন আর গোলাপ ফুল তুলে দেওয়া হয়। ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক বলেন, তাদের অভিভাবক মেহেমুদ খানের নির্দেশে প্রতিবছরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। সেই হিসাবেই এবছরও মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানালেন তারা। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়ও একইভাবে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হবে।
2
বনভোজনের অনুষ্ঠানে অভিনব উদ্যোগ, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির
তিনি সবসময়ই একটু ব্যতিক্রম চিন্তা করে থাকেন। সারাবছর যে কর্মীরা রোদ, ঝড়, জল উপেক্ষা করে নেতৃত্বের আদেশ অক্ষরে অক্ষরে পালন করে দলের কাজে নিজেদের সমর্পণ করেন, তারা কিন্তু প্রচারের আলোর বাইরেই থাকে যান। সেই কর্মীদের নিয়েই এবার একটা বিশেষ ব্যবস্থা করলেন জামালপুর ১ অঞ্চলের তরুণ নেতা তথা দলের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল। তিনি তার অঞ্চলের কর্মীদের নিয়ে জামালপুরে দামোদর নদের তীরে একটি বনভোজনের ব্যবস্থা করেন। এটি শুধু নিছক বনভোজন নয়। এখানেই তিনি সকল কর্মীদের জন্য আয়োজন করেন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের। বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন এই শিবিরে। একই সঙ্গে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। যেখানে পুরুষ ও মহিলা মিলে প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতে। কর্মীদের উৎসাহিত করতে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন, সত্যি এ এক অভিনব চিন্তা। আজ কর্মীরা আছে বলেই তাঁদের অস্তিত্ব আছে। তিনি সাহাবুদ্দিন মন্ডল সহ দলীয় কর্মীদের শুভ কামনা জানান। সাহাবুদ্দিন মন্ডল বলেন, তারা সকলেই একটা পরিবার। তাই যারা দিনরাত এক করে খেটে দলের কাজ করে যান তাদের দিকটাও দেখা তাদের কর্তব্য। তাই এই ধরনের আয়োজন করা হয়েছে দলের কর্মীদের পাশে নিয়ে।


