বিদ্যালয়ে মডেল প্রদর্শনীর মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতেকলমে শিক্ষাদানের উদ্যোগ
রাজ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে বছরে নানান প্রদর্শনীর আয়োজন করা হয়। এই সমস্ত প্রদর্শনীতে বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীরা তাদের হাতে তৈরী মডেল প্রদর্শন করে। এই ধরনের মডেল তৈরী করার মধ্যে দিয়ে ছেলেমেয়েরা হাতেকলমে শিক্ষা লাভ করতে পারে বলে উল্লেখ করলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ। একটি বেসরকারি স্কুলে আয়োজিত বিজ্ঞান ও কলা বিভাগের প্রদর্শনীতে উপস্থিত হয়ে এই কথাগুলি বলেন মন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেমেয়েরা, পুঁথিগত শিক্ষার উপরে অধিক গুরুত্ব আরোপ করে। নির্দিষ্ট কিছু সিলেবাস মুখস্থ করা এবং পরীক্ষার খাতায় উত্তরের আকারে তা লিখে আসার মধ্যে দিয়ে তাদের শিক্ষায় গুণগতমান যাচাই করা হয়। কিন্তু বিশেষ করে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে হাতে-কলমে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই যখন কোনো বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নিয়ে মডেল প্রদর্শনীর আয়োজন করে তখন তাতে সবচেয়ে বেশি উপকৃত হয় বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীরা। তিনি আরও বলেন, বিদ্যালয়ের পরিকাঠামগত উন্নয়নের পাশাপাশি ছাত্রছাত্রীদের গুণগতমানের উন্নতি করাটাও যথেষ্ট জরুরি। আর সেক্ষেত্রে মডেল প্রদর্শনীর মতো হাতে-কলমে শিক্ষার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, এবার এই বিদ্যালয়ে ৬০০ বেশি মডেল প্রদর্শনের ব্যবস্থা করা হয়


