জীবন বীমা নিগমের উদ্যোগে মহিলাদের স্বাবলম্বী করার উদ্যোগ

জীবন বীমা নিগমের উদ্যোগে মহিলাদের স্বাবলম্বী করার উদ্যোগ

নারী শক্তির বিকাশে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে ভারতীয় জীবন বীমা নিগমের উদ্যোগে শুরু হল বীমা সখী যোজনার পথচলা। ৯ ডিসেম্বর এই বিশেষ যোজনার অনুষ্ঠানিক সূচনা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরিয়ানার পানিপথে আয়োজিত এক অনুষ্ঠানে এই বীমা সখী যোজনার শুভ উদ্বোধন হয় প্রধানমন্ত্রীর হাত ধরে। জানা গেছে, সারা দেশের সমস্ত জীবন বীমা নিগমের কার্যালয়ে উপস্থিত থেকে বিপুলসংখ্যক মহিলা এজেন্ট পদপ্রার্থী অনলাইনে এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এদিন জীবন বীমা নিগমের বর্ধমান মন্ডল কার্যালয়ে বরিষ্ঠ মন্ডল আধিকারিক রীতাঞ্জলি প্যাটেলের তত্ত্বাবধানেও শতাধিক মহিলা ইতিমধ্যেই জীবন বীমা নিগমের এজেন্ট হিসেবে বীমা সখী প্রকল্পে যোগদানের আবেদন করেছেন।
জীবন বীমা নিগম সূত্রে জানা গেছে, সমৃদ্ধ নারী শক্তি অর্থাৎ বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে ভারত সরকারের মহিলা যোজনার অন্তর্গত তিন বছরে দু লক্ষ মহিলাকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে ভারতীয় জীবন বীমা নিগম তাদের বীমা সখি প্রকল্প কার্যকর করেছে।