বাড়ি বাড়ি পৌঁছে সরকারের উন্নয়নের প্রচার জামালপুরে
পাড়ায় সংলাপের দ্বিতীয় দিনেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়ে দলের কর্মসূচী পালন করলেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি, এমএলএ ও সহ সভাপতি। ব্লক সভাপতি মেহেমুদ খান যান আবুজহাটি ১ অঞ্চলে। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য শোভা দে, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা,ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, অঞ্চল প্রধান রমজান শা, অঞ্চল সভাপতি তরুণ কান্তি ঘোষ সহ অন্যান্যরা। পাঁচড়া অঞ্চলে ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারী, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা সহ অন্যান্যরা। জামালপুর ১ অঞ্চলে ছিলেন সহ সভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি শেখ আলিম, প্রধান ডলি নন্দী, উপ প্রধান ও জেলার যুব সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব সহ অন্যান্যরা। প্রত্যেক জায়গাতেই মন্দিরে পুজো দিয়ে পাড়ায় সংলাপের প্রচার শুরু করেন তারা। বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের কথা প্রচার করেন,উন্নয়নের পাঁচালী বই বিতরণ করেন। মানুষের সমস্যার কথা শোনেন। সেই এলাকাতেই মধ্যাহ্নভোজন সেরে দ্বিতীয় পর্বে জনসংযোগ সারেন।
এছাড়াও তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান আবুজহাটি ১ ও ২ অঞ্চলে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে তিনটি পথশ্রী রাস্তা উদ্বোধন করেন। তিনি বলেন, এই রাস্তা নির্মাণ হলে এলাকার মানুষের যাতায়াতে অনেকটাই সুবিধে হবে।


