1
বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে ডঃ বিআর আম্মেদকরের জন্মদিবস পালন
বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে ডঃ বিআর আম্বেদকরের ১৩৫তম জন্মদিবস মর্যাদার সঙ্গে পালন করা হলো। একইসঙ্গে বাংলা বর্ষবরণ উৎসব ধুমধামের সঙ্গে পালিত হলো। এই সভায় সভাপতি ছিলেন প্রবীণ আইনজীবী মুরারী মোহন কুমার। মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় বর্ধমান সাহিত্য পরিষদের নিজস্ব ভবনে। ৬০ জন কবি, সাহিত্যিক, সংগীত শিল্পী অনুষ্ঠানে অংশ নেন। স্মৃতিচারণা ও বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী, সভাপতি মুরারী মোহন কুমার, কবি ও নাট্যকার দেবেশ ঠাকুর, সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য, সাহিত্যিক প্রণব মুখার্জী, নিতাই মুখার্জী, সঞ্জীব চক্রবর্তী, প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী, লেখক প্রদীপ ব্যানার্জী, আনোয়ার আলী, দেবনাথ মুখার্জী। সঞ্চালকের দায়িত্বে ছিলেন সুজিত চক্রবর্তী ও দেবনাথ মুখার্জী। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা সংগীতও পরিবেশন করেন
2
জামালপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালন
১ লা বৈশাখ সারা রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নানান কর্মসূচী নেওয়া হয়। পূর্ব বর্ধমানের জামালপুরে ১৩ টি অঞ্চলেই নানান অনুষ্ঠান করা হয়। এখানে ব্লক তৃণমূল পার্টি অফিসে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। বিভিন্ন মণীষীদের ছবিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। এই বিশেষ দিনে এলাকার প্রায় ৪০ থেকে ৫০ জন দুঃস্থ মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। মেহেমুদ খান বলেন, তাঁদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁদের নেতা সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় সবসময়ই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কথা বলেন। তাঁরাই তাঁদের পথপ্রদর্শক। তাই এই বিশেষ দিনে মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। মেহমুদ খান সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান।
এছাড়াও জাড়গ্রাম অঞ্চলে আট পাড়ায় জারোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিনের নেতৃত্বে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুভাষ কোলে, অঞ্চল নেতৃত্ব সফিকুল ইসলাম, তারক মান্না, বিধান সর্দার, বংশী মালিক, জামালউদ্দিন,তাপস সাঁতরা সহ অন্যান্য নেতৃত্ব।


