বর্ধমানের বোরহাটে জগদ্ধাত্রী পুজোর আয়োজন


বর্ধমানের বোরহাটে জগদ্ধাত্রী পুজোর আয়োজন

বর্ধমান শহরে বোরহাট পুজো কমিটির উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে। এই পুজোয় উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। ছিলেন স্থানীয় কাউন্সিলর ইন্তেখাব আলম, সাহাবুদ্দিন খান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এ প্রসঙ্গে উজ্জ্বল প্রামাণিক বলেন, এই ধরনের পুজোর আয়োজন প্রতিটি এলাকায় একটা মিলন উৎসবের রূপ নেয়। আমাদের এই শহরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তারা প্রত্যেকেই প্রত্যেকের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর ফলে পরস্পরের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়। একটা মহামিলনের পরিবেশ গড়ে ওঠে। এটাই হল এই দেশ তথা এই রাজ্যের সংস্কৃতি। এই সংস্কৃতিকে আমাদের রক্ষা করতে হবে। এই ধরনের পুজোর আয়োজন মানে শুধুমাত্র পূজার্চনা নয়। কন্যাকুমারিকা থেকে কাশ্মীর সবটাই খুঁজে পাওয়া যায় এই সমস্ত পুজোমন্ডপে এসে।