পারাতল যুব গোষ্ঠীর উদ্যোগে শতবর্ষ প্রাচীন জগদ্ধাত্রী পুজোর আয়োজন

পারাতল যুব গোষ্ঠীর উদ্যোগে শতবর্ষ প্রাচীন জগদ্ধাত্রী পুজোর আয়োজন

পাড়াতল যুব গোষ্ঠীর উদ্যোগে নতুন করে শুরু করা হয়েছে শতবর্ষ প্রাচীন জগদ্ধাত্রী পুজো। এই পুজো এবার ৬ বছরে পদার্পণ করলো। কিন্তু এই পুজো প্রথম চালু করেন স্বর্ণলতা সরকার ও তাঁর পরিবার। দীর্ঘদিন ধরে তাঁরা এই পুজো করে আসছিলেন। স্বর্ণলতা দেবীর তিন কন্যা, কোনো পুত্র সন্তান ছিল না। তিনি তাঁর জীবদ্দশাতেই তাঁর বাড়ি ও জগদ্ধাত্রী মায়ের মন্দির পারাতল যুব গোষ্ঠীকে দান করে যান। তাঁর মৃত্যুর পর তাঁর মেয়েরা ঘটে মায়ের পুজোর আয়োজন করছিলেন। কিন্তু এক বছর কোনো সমস্যা হওয়ায় এই যুব গোষ্ঠীর সদস্যরা প্রথম ঘটে মায়ের পুজো শুরু করেন। তারপর থেকেই যুব গোষ্ঠীর উদ্যোগেই পারাতল গ্রামে পুনরায় নতুন করে শুরু হয় এই পুজো। মহা ধুমধাম করেই করা হয় এই পুজো। পাড়াতল স্কুল ধার থেকে শোভাযাত্রা করে মাকে মন্দিরে নিয়ে আসা হয়। রাস্তার মাঝে মাঝে দাঁড় করিয়ে করা হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পুজোর উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত হন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান ও জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। ছিলেন পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা। মেহেমুদ খাঁন বলেন, শতাব্দী প্রাচীন এই পুজোর উদ্বোধন করতে এসে তার খুবই ভালো লাগছে। তিনি প্রতিবছরই এই পুজোর উদ্বোধন করতে আসেন। খুব সুন্দর পরিবেশে এখানে পুজো হয়। এই ধরণের পুজোর আয়োজন এলাকায় সম্প্রীতির পরিবেশ গড়ে তোলে।