পরিবেশের উষ্ণতা কমাতে “শহরের বাগান” বর্ধমান টাউন হল প্রাঙ্গণে | শহরে ২৯ নম্বর ওয়ার্ডে দুই মহিলার শরীরে ধরা পড়লো ডে | রাজ্যে বৃহৎ আকারে অনুষ্ঠিত হবে সাইক্লোথন ঙ্গু পজিটিভ |


1
পরিবেশের উষ্ণতা কমাতে “শহরের বাগান” বর্ধমান টাউন হল প্রাঙ্গণে

আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দেওয়ার উদ্দেশ্যে, বিশিষ্ট সমাজসেবী ও ইউটিউবার, জাংজীত পাল, আন্তর্জাতিক ফেসবুক গ্রুপ “শহরের বাগান” এর প্রতিষ্ঠা করে তার প্রধান এডমিন হিসাবে বর্ধমানে বিজয়া সম্মিলনী এবং গুণীজন সম্বর্ধনার জন্য শহরের বিশিষ্ট জনেদের আমন্ত্রণ জানান I প্রতি শহরেই এরকম বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ দিয়ে ফেসবুক গ্রুপ মিট করেন I তিনি বিশ্বে উষ্ণতা কমাবার জন্য সকল সবুজ প্রেমীদের আহ্বান জানান I মাত্র চার বছর আগে মাত্র কয়েক জন কে নিয়ে সবুজ পৃথিবী করার শপথ নিয়ে কাজ শুরু করেন l আজ তাদের পৃথিবীর বিভিন্ন শহরের ফেসবুক গ্রুপের মেম্বার ৯০ হাজার I এই কাজে এখন পর্যন্ত ১৬ জন এডমিন নিয়োগ করা হয়েছে l কল্যাণী থেকে আগত এডমিন প্রদীপ দাস বলেন যে আমাদের প্রধান কাজ হল বিভিন্ন শহর গুলিতে বিনা পয়সায় মেম্বারদের ফুল ও ফলের গাছ বিতরণ করা I শহরে জায়গা না থাকার কারণে এই ছোট ছোট গাছ বাগানে, বারান্দায়, ছাদে, ও বাড়িতে লাগাতে বলেন প্রচুর অক্সিজেন এর জন্য I অক্সিজেনের ঘাটতি মেটানো এবং গ্লোবাল ওয়ার্মিং থেকে পৃথিবীকে বাঁচানো I এডমিন পীযূষ বাবু, সন্দীপবাবু সহ বিভিন্ন শহরের বিশিষ্টজনেরা সারা বছর ধরে বিভিন্ন শহরের গাছ বিতরণ করেন I বিভিন্ন শহর থেকে সবুজ মেম্বার আজ উপস্থিত ছিলেন l তারা প্রত্যেকে শহরের বাগানের গুরুত্ব সুন্দরভাবে ব্যাখ্যা করেন এবং বিভিন্ন বিশিষ্ট মেম্বারদের দিয়ে একটি করে ফুল গাছ বিতরণ শুরু করেন I বিশিষ্ট অতিথিদের ভার্মি কম্পোস্টও ব্যক্তিগত উদ্যোগে দেন
তাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন ড. সুভাষচন্দ্র দত্ত, কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত জাতীয় শিক্ষক ও শিক্ষারত্ন I তিনি বলেন, শহরের বাগানের আজকের ফুলগাছ পরাগ মিলনে মৌমাছি কীট পতঙ্গের সাহায্য কৃষির সাথে সাথে বিশ্ব পরিবেশ ও স্বাস্থ্যকে উন্নত করতে পারে
বিশিষ্ট গাছ বিশেষজ্ঞ পরিবেশ বিদ ও প্রাক্তন শিক্ষক তথা সমাজসেবী শ্রীযুক্ত বিশ্বনাথ দাস বলেন শহরে বাগান প্রদত্ত গাছ পরিবেশের স্বাস্থ্যের উন্নয়নের সাথে সাথে বিশ্বের নীতিপ্রণেতাদের পথ দেখাবে।

2
শহরে ২৯ নম্বর ওয়ার্ডে দুই মহিলার শরীরে ধরা পড়লো ডেঙ্গু পজিটিভ

বর্ধমান পৌরসভা এলাকায় মোট ৩৫ টি ওয়ার্ড রয়েছে। তারমধ্যে ২৯ নম্বর ওয়ার্ডে মিঠাপুকুর রোডে একই বাড়িতে দুই মহিলার শরীরে ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এমসিআইসি সুশান্ত প্রামাণিক বলেন, ঘটনাটি জানতে পারার পর আমরা দ্রুত সেখানে পৌঁছোই। সঙ্গে ছিলেন ডেঙ্গুর ডিসিএমও, সুপারভাইজার, রোড
সরকার শম্ভু চক্রবর্তী সহ ডেঙ্গুর সার্ভের কাজে যুক্ত মহিলা স্বাস্থ্যকর্মীরা। আমরা ওই বাড়িতে পৌঁছে অসুস্থ দুই মহিলার খবরাখবর নিই। তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তারজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়। এলাকায় সর্বত্র মশক নিরোধক ওষুধ স্প্রে করা হয়। ব্লিচিং ছড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন বাড়িতে পৌঁছে প্রত্যেক পরিবারের সদস্যদের সাবধান করা হয়। ডেঙ্গু প্রতিরোধে কি কি করণীয় সে কথাও তাদের বলা হয়। সুশান্ত বলেন, এই রোগ যাতে আর ছড়িয়ে না পড়ে তারজন্য সকলকেই নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

3
রাজ্যে বৃহৎ আকারে অনুষ্ঠিত হবে সাইক্লোথন

আগামী ৯ই নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে রাজ্যের সব থেকে বড় সাইক্লোথন । এই অনুষ্ঠানের আয়োজন করছে লোহা ফাউন্ডেশন, সঙ্গে রয়েছে কোল ইন্ডিয়া ও কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর অধীনস্ত স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া ও ফিট ইন্ডিয়া মুভমেন্ট। আয়োজকদের সূত্রে জানা গেছে, এই সাইক্লোথনের মূল উদ্দেশ্য হলো, শারীরিক সক্ষমতা বাড়ানো। পাশাপাশি পরিবেশবান্ধব পরিবহণের প্রচার ও সচেতনতা গড়ে তোলা। এবারের এই সাইক্লোথনের স্লোগান হলো “রাইড ফর চেঞ্জ, রাইড ফর কলকাতা।” কয়েক হাজার ছাত্রছাত্রী, চাকুরিজীবী ও সাইক্লিংপ্রেমী এই সাইক্লোথনে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে। স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের তরফে এই কর্মসূচীর সফলতায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। তাদের পক্ষে পার্থপ্রতিম মিত্র জানান, “আমরা পূর্ব বর্ধমান সহ সকল জেলার সবাইকে এতে অংশ নিতে উৎসাহ দিচ্ছি। কোনো ছাত্র বা ছাত্রী যদি অংশ নিতে চায়, আমাদের তরফে তার রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ পুরোপুরি বহন করা হবে।” এই সাইক্লোথনে অংশগ্রহণের জন্য নাম নথিভুক্তকরণের শেষ তারিখ ৩০ অক্টোবর বলে জানা গেছে।