পেনশনেও ‘পেপারলেস’ যুগ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের নথি এবার সম্পূর্ণ অনলাইনে

পেনশনেও ‘পেপারলেস’ যুগ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের নথি এবার সম্পূর্ণ অনলাইনে

রাজ্যের সরকারি কর্মীদের অবসর-পরবর্তী পেনশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও কাগজবিহীন করতে বড় পদক্ষেপ নিল নবান্ন। এবার থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত নথি এবং ই-সার্ভিস বুক সরাসরি অনলাইনে পাঠানো হবে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের দপ্তরে।
অর্থ দপ্তরের ২০ জুলাই জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, প্রথম পর্যায়ে দপ্তরগুলির হেড অফ অফিস ডিজিটাল স্বাক্ষরযুক্ত পেনশন পেপার ও ই-সার্ভিস বুক অনলাইনে পাঠাবেন। বর্তমানে যেমন মিডলওয়্যার সার্ভারের মাধ্যমে অনলাইন পাঠানোর পাশাপাশি হার্ড কপি পাঠানো হয়, তাও আপাতত চলবে। তবে নতুন ব্যবস্থা পুরোপুরি সচল হলে হার্ড কপি পাঠানোর প্রয়োজন থাকবে না।
এর ফলে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ এবং কাগজবিহীন হওয়ার আশা করছে প্রশাসন।