মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে অবৈধ কয়লা বালি পাথর পাচার বন্ধ
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে অবৈধ কয়লা বালি পাথর পাচার পুরোপুরিভাবে বন্ধে জিরো টলারেন্স নেওয়া হয়েছে। পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত ধোটাড়া গ্রামের শেষ প্রান্তে এক পাথর খাদানের খবর আসে রঘুনাথপুর থানার পুলিশের কাছে। তড়িঘড়ি পুলিশ সেখানে অভিযান চালায়। দেখে বিশাল পাথর খাদান রয়েছে, কিন্তু নেই কোনো লোকজন। আগেই খবর পেয়ে সতর্ক হয়ে গেছে অবৈধ পাচারকারীরা। পুলিশের পক্ষ থেকে ভূমি দপ্তরে খবর দেওয়া হয়। এরপরই ভূমি দপ্তরের পক্ষ থেকে তদন্ত শুরু হয়। যাতে সেখানে কেউ পাথর খনন না করতে পারে তাই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।


