নব তরুণ সংঘের মানবিক উদ্যোগঃ মরণোত্তর দেহদান, রক্তদান শিবির ও কম্বল বিতরণ

 

নব তরুণ সংঘের মানবিক উদ্যোগঃ মরণোত্তর দেহদান, রক্তদান শিবির ও কম্বল বিতরণ

পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রামের নব তরুণ সংঘ সারা বছরই বিভিন্ন মানবিক ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। প্রত্যেক বছরের মতো এই বছরেও এক রক্তদান শিবিরের আয়োজন করে নব তরুণ সংঘ। এই রক্তদান শিবিরকে সামনে রেখে একগুচ্ছ মানবিক উদ্যোগও গ্রহণ করা হয়। নব তরুণ সংঘের পরিচালনায় ও শিব শংকর সেবা সমিতি ও ক্যামরি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ১৫০ জন রক্তদাতা রক্তদান করেন। নব তরুণ সংঘের পক্ষ থেকে এলাকার ১৩০ জন দুঃস্থ ব্যক্তির হাতে শীতের কম্বল ও মশারি তুলে দেওয়া হয়। এই কর্মসূচীর অন্যতম আকর্ষণ ছিল চারজন ব্যক্তির মরণোত্তর দেহদানের অঙ্গীকার। তাঁদের হাত ধরে মঞ্চে নিয়ে আসেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। এই সংঘের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন এই সংঘের পক্ষ থেকে স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য দুটি পাখাও প্রদান করা হয়। এই কর্মসূচীতে অংশ নেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, প্রাক্তন বিধায়ক সমর হাজরা, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান,বিশিষ্ট সমাজসেবী সুকৃতি ঘোষাল সহ নবগ্রাম পুলিন বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন প্রধান শিক্ষক সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত সদস্য এবং সাধারণ মানুষেরাও। বিধায়ক অলোক কুমার মাঝি এই মহৎ কাজের জন্য নব তরুণ সংঘকে ধন্যবাদ জানান। তিনি এই কাজ যাতে সংঘের সদস্যরা ভবিষ্যতে আরও বেশি করে করেন তারজন্য তাদের আহ্বান জানান। (পজ্)

মেহেমুদ খান বলেন, এই ক্লাব বছরে বিভিন্ন সময় নানা কাজ করে থাকে। আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজন করার জন্য নব তরুণ সংঘকে অভিনন্দন জানাই। যারা এখানে মরণোত্তর দেহদান করেছেন তারা অবশ্যই একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই কাজে আরও যাতে বেশি সংখ্যক মানুষ এগিয়ে আসেন সেটাও ভবিষ্যতে দেখতে হবে। মেহেমুদ খান সামাজিক কাজে এলাকার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসায় তাদেরও ধন্যবাদ জানান। (পজ্)

আগত সমস্ত অতিথিরাও নব তরুণ সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মানবিক প্রচেষ্টার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন স্থানীয় বাসিন্দারা