বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে ভারত সংস্কৃতি উৎসব শুরু
১৮ ডিসেম্বর সকালে বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৭ তম বর্ষ ভারত সংস্কৃতি উৎসব। শহরের বিশিষ্ট ব্যক্তি ও ভারত সংস্কৃতি উৎসবে অংশগ্রহণকারী শিল্পীদের উপস্থিতিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি টাউন হল থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার টাউন হল প্রাঙ্গনেই শেষ হয়।
ইতিপূর্বে এক সাংবাদিক সভায় ভারত সংস্কৃতি উৎসব কমিটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার বলেন, এবারের ভারত সংস্কৃতি উৎসব বর্ধমান এবং কলকাতা মিলিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে দুটি জায়গায় অংশগ্রহণকারী শিল্পীর সংখ্যা হলো ৬৫৫২ । এরমধ্যে বর্ধমান সেক্টরে শিল্পী রয়েছেন ৩০২৫ জন। বর্ধমান শহরে এই উৎসব অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। আর কলকাতায় অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রসেনজিৎবাবু বলেন, ২ জানুয়ারি বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে ভারত সংস্কৃতি উৎসবে অংশগ্রহণকারী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হবে। কলকাতায় এই পুরস্কার বিতরণ করা হবে ৩০ ডিসেম্বর। এবার ভারত সংস্কৃতি উৎসবের বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা। (পজ্)
এই উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান পৌরসভার কাউন্সিলর অরূপ দাস বলেন, ভারত সংস্কৃতি উৎসব আজ আন্তর্জাতিক রূপ পেয়েছে। শুধু ভারত বর্ষ নয়, দেশের বাইরেও এই উৎসবে অংশগ্রহণকারী শিল্পীরা তাদের শিল্পকলা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। এই উৎসবকে সাফল্যমন্ডিত করার ক্ষেত্রে একটা টিম কাজ করে। যাদের সমবেত প্রচেষ্টায় এই উৎসব সাফল্যের রূপ দেখতে পায় প্রতি বছর। আমি আশাবাদী, ভারত সংস্কৃতি উৎসবের বিজয় ধ্বজা আগামী দিনেও উড়বে। সুস্থ সংস্কৃতি চর্চার প্রসার সাধিত হবে।
১৮ ডিসেম্বর সন্ধ্যায় এক ঝাঁক তারকা শিল্পীর উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে ভারত সংস্কৃতি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়


