দি নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব ময়দানে শুরু হল ২৪ তম শ্রীচৈতন্য বইমেলা II ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সাংগঠনিক সভা

1
দি নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব ময়দানে শুরু হল ২৪ তম শ্রীচৈতন্য বইমেলা

নবদ্বীপ পৌরসভার উদ্যোগে ও নবদ্বীপ শ্রীচৈতন্য বইমেলা সমিতির পরিচালনায় বিগত বছরের ন্যায় এ বছরও দি নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব ময়দানে শুরু হলো ১০ দিন ব্যাপী নবদ্বীপ শ্রীচৈতন্য বইমেলা। এই মেলা চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে বইমেলার আনুষ্ঠানিক সূচনা করেন এই সময়ের প্রখ্যাত সাহিত্যিক উল্লাস মল্লিক ও পৌরপতি বিমান কৃষ্ণ সাহা,উপ-পৌরপতি শচীন্দ্র বসাক, নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারি, নবদ্বীপ বইমেলা সমিতির যুগ্ম সম্পাদক কবি সাহিত্যিক জনাব সিরাজুল ইসলাম ও বিমলেন্দু ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বইমেলাকে স্মরণীয় করতে বিকেলে শহরের তাঁত কাপড় হাটের সামনে থেকে বিভিন্ন স্কুলের খুদে ছাত্র-ছাত্রী ও বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বইমেলা সমিতি। উডবার্ন রোড থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শেষ হয় বইমেলা ময়দানে। প্রাক রজতজয়ন্তী বর্ষে বিভিন্ন নামিদামী প্রকাশনী সংস্থা হাজির হয়েছে এবছরের বইমেলায়। শ্রীচৈতন্য বইমেলা সমিতির অন্যতম যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম জানান,বইমেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা,আবৃতি প্রতিযোগিতা,কবি সম্মেলন সহ অন্যান্য অনুষ্ঠান। এই বইমেলা আয়োজনের উচ্ছ্বসিত প্রশংসা করেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্যরা।

2
ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সাংগঠনিক সভা

পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সাংগঠনিক সভার আয়োজন করা হলো ১৯ ডিসেম্বর। কিভাবে সংগঠন চলবে সেই নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয় এবং ২০২৫ সালে এক ছাতার তলায় সমস্ত সাংবাদিক বন্ধুদের নিয়ে একটি পিকনিকের আয়োজন বিষয়েও বিস্তারিত আলোক আলোচনা
হয়। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া সংগঠনের সভাপতি আমজাদ আলী শেখ, সহ সভাপতি রাজীব মন্ডল, পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সম্পাদক পিন্টু প্যাটেল, সহ-সম্পাদক সঞ্জিত কুড়ি, উপদেষ্টা কমিটির সদস্য শেখ গোলাম, অসিত রাউত, নীলাদ্রি সরকার, পার্থ মজুমদার ,পল্লব দাস সহ সকল সদস্যবৃন্দ।