
জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রিপল, ফুটবল ও অন্যান্য সামগ্রী, জিঞ্জাসাবাদের জন্য আটক করা হলো বিধায়ককে
জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের পূর্বস্থলীর বাড়ি থেকে রবিবার সাতসকালে উদ্ধার করা হলো সরকারি ত্রিপল, ফুটবল ও অন্যান্য সামগ্রী। এই ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের।
৩১ মে সাতসকালেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে রাজ্য পুলিশ তল্লাশী চালায় বিধায়কের বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় বেশকিছু সরকারি ত্রিপল, বাচ্চাদের খেলার ফুটবল সহ অন্যান্য সামগ্রী। এরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে প্রাক্তন বিধায়ককে। গাড়িতে তাকে নিয়ে যাওয়ার সময় বিধায়ককে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকে সেখানে উপস্থিত জনতা। তবে কত ত্রিপল, ফুটবল ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে পুলিশের তরফে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


