জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন


জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

পূর্ব বর্ধমান জেলার জামালপুরে স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিবস উপলক্ষ্যে স্থানীয় তৃণমূল কংগ্রেস ব্লক কার্যালয়ে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এদিন স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক প্রমুখ। মেহেমুদ খান বলেন, স্বামী বিবেকানন্দ তাঁর জীবনাদর্শে সাম্যের কথা উল্লেখ করে গেছেন। আজ দেশজুড়ে মানুষের সাথে মানুষের বিভেদের যে প্রচেষ্টা চলছে তাকে প্রতিহত করার জন্য বিবেকানন্দের জীবনের আদর্শকে সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে হবে। আসুন তাঁর জন্মদিনে আমরা সেই শপথ গ্রহণ করি।