প্রণাম ২.০ কর্মসূচিতে প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের পাশে জেলা পুলিশ, বিদ্যালয়ে পুষ্টি নিয়ে আলোচনা আজ


1
“প্রণাম ২.০” সুরক্ষা, সেবা ও সহমর্মিতায়— প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের পাশে জেলা পুলিশ

পূর্ব বর্ধমান জেলা পুলিশ আরক্ষাধ্যক্ষ সায়ক দাসের হাত ধরে স্বামী বিবেকানন্দের জন্মদিনের পুণ্য লগ্নে সূচনা হলো- “প্রণাম ২.০” কর্মসূচী। পূর্ব বর্ধমান জেলাজুড়ে প্রবীণ নাগরিকদের এবং বিশেষ ভাবে সক্ষম ব্যাক্তিদের নিরাপত্তায়, স্বাস্থ্য, সাইবার সেফটি ও আপদকালীন সমস্যায় পাশে থাকছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এই উদ্যোগের আওতায় আপাতত জেলার প্রায় ১৫০০ জন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম নাগরিকের সঙ্গে জেলার বিভিন্ন থানা থেকে পুলিশ কর্মীরা তাঁদের বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত যোগাযোগ রাখবেন। পাশাপাশি বিভিন্ন উপলক্ষ্যে শুভেচ্ছা জ্ঞাপন, চিকিৎসা সংক্রান্ত সহায়তা এবং যেকোনো জরুরি পরিষেবা প্রদান করা হবে। এছাড়াও পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত যেকোনো প্রবীণ মানুষ বা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তার নিজের থানার হেল্পলাইন নম্বরে ফোন করে নিজের রেজিস্ট্রেশন করতে পারবেন।
কমিউনিটি পুলিসিং-এর অঙ্গ হিসেবে এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে নতুন বছরে জেলার সকল প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পাশে দাঁড়াতে জেলা পুলিশের উদ্যোগে চালু হলো— “প্রণাম ২.০” কর্মসূচী। জানা গেছে, এই পরিপ্রেক্ষিতে প্রতিটি থানার পক্ষ থেকে একটি করে “টাস্ক ফোর্স” গঠন করা হয়েছে।

2
পুষ্টির বিকল্প পথের খোঁজে বিদ্যালয়ে আলোচনাসভা

বর্ধমানের দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে পুষ্টি : বিকল্প পথের সন্ধানে শীর্ষক একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। স্টার্ট আপ ফাউন্ডেশনের পক্ষ থেকে আলোচক রাজ ঘোষ জানান, প্রাণিজ খাদ্য ছাড়াও উদ্ভিজ খাদ্যে যথেষ্ট পুষ্টি আছে। তাই আগামী দিনগুলোতে মিড-ডে মিলে সপ্তাহে অন্তত দুদিন মিলেট আসতে চলেছে মাছ-মাংস ইত্যাদির বদলে। প্রাণিজ উপাদান ব্যবহার না করে কেক তৈরী ছিল বিশেষভাবে আলোচনার বিষয়। পুষ্টির বিভিন্ন দিকের কথা বলে রাজ জানান ডিম ছাড়া কেক থেকেও যথেষ্ট প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায়। ডিম ছাড়া কেক বানিয়ে সবাইকে খাওয়ানো হয়।
বিদ্যালয়ের চল্লিশ জন ছাত্রী এই সভাতে অংশগ্রহণ করে।
পরের বিষয়বস্তু ছিল পান্তাভাত। রাজ জানান, পান্তাভাত খাওয়ার অভ্যাস আগে আমাদের সমাজে ছিল। একে আবার বাড়িয়ে তুলতে হবে। এক রাত ভেজার পর ভাতে টক ভাব এলে তাতে ভাল ব্যাকটেরিয়া তৈরি হয় যা আমাদের পৌষ্টিক তন্ত্র মজবুত করে। পেটকে ভাল রাখে। দেব অভিনীত প্রজাপতি ২ চলচ্চিত্রের উল্লেখ করে রাজ পান্তাভাতের উপকারিতা এবং জনপ্রিয়তার কথা বলেন।
জীববিদ্যার শিক্ষিকা সুশ্বেতা সাহা জানান, বহুরকম খাদ্যের উৎসবে ছোটদের পুষ্টির জন্য কমমূল্যের পুষ্টিকর খাদ্যের আজকের এই আলোচনা সবার জন্যেই কার্যকর।
প্রধানশিক্ষক ড সুভাষচন্দ্র দত্ত এই জাতীয় কর্মসূচীর প্রসারের ওপর জোর দেন।

#প্রণাম২_০ #Pranam2_0 #পূর্ববর্ধমান #জেলাপুলিশ #SeniorCitizenCare #DivyangSupport #CommunityPolicing #PoliceForPeople #সুরক্ষা_সেবা_সহমর্মিতা #SwamiVivekanandaJayanti
#পুষ্টি #NutritionAwareness #বিদ্যালয়সংবাদ #MidDayMeal #MilletFood #PlantBasedNutrition #EgglessCake #পান্তাভাত #HealthyEating #SchoolProgram