জামালপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার তুঙ্গে
পূর্ব বর্ধমান জেলার জামালপুরে তৃণমূলের প্রার্থীকে নিয়ে প্রচারে ঝড় উঠেছে বলা যায়।
এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূতনাথ মালিককে নিয়ে প্রচার এখন তুঙ্গে। প্রায় দিনই চলছে কর্মী বৈঠক। এবার ব্লক সভাপতি মেহেমুদ খান ভূতনাথ মালিককে নিয়ে কর্মী বৈঠক করতে হাজির হন জারগ্রাম অঞ্চলে। সেখানে একটি ষ্টোরে কর্মীদের সঙ্গে মিলিত হন তারা। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন, প্রধান নূরজাহান বিবি, জেলা পরিষদের সদস্য শোভা দে সহ অন্যান্যরা। ঘরের ছেলেকে প্রার্থী হিসেবে পেয়ে আপ্লুত কর্মী-সমর্থকেরা। সাড়ম্বরে প্রার্থীকে বরণ করে নেন তারা। ব্লক সভাপতি সকল পুরনো দিনের কর্মীদের ডেকে নেন আজকের এই কর্মী বৈঠকে। মেহেমুদ খান বলেন, দল থাকলে তবে তাদের অস্তিত্ব থাকবে। বহু দিন পর জামালপুরে ভূমিপুত্র প্রার্থী পাওয়া গেছে। দল এখানকার মানুষের আবেগ বুঝেই ভূতনাথ মালিককে প্রার্থী করেছে। তাই এখন ঘরে বসে থাকলে হবে না। সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রতিটি বুথে বুথে প্রচার করতে হবে। সরকারের একাধিক প্রকল্পের সুফল মানুষের কাছে তুলে ধরে ভোট চাইতে হবে। তিনি বলেন জামালপুরে প্রচুর উন্নয়ন হয়েছে।প্রার্থী ভূতনাথ মালিক বলেন, তিনি এই বিধানসভার পরিচিত মানুষ। প্রতিটি অঞ্চলই তাঁর চেনা। তাই চেনা মানুষদের কাছে তাঁর প্রত্যাশা বেশি। তিনি নিশ্চিত জামালপুরের মানুষ দুহাত ভরে তাকে আশীর্বাদ করবেন।


